সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে আজও ঝিনাইদহে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।
এসময় মাস্ক না পরার অপরাধে ৯ জনকে ২২’শ টাকা জরিমানা করা হয়। করোনার সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালতের বিচারক।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।