সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেতুলিয়া এলাকা থেকে ইয়াবাসহ বাপ্পী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাপ্পী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আইজাল ইসলামের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হরিণাকুন্ডু পৌরসভা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাপ্পীকে আটক করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।