২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সংস্কার করে লালদিঘীকে নান্দনিক রূপে গড়ে তোলা হবে : সুজন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
সংস্কার করে লালদিঘীকে নান্দনিক রূপে গড়ে তোলা হবে : সুজন

Manual8 Ad Code

 

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন সিটি কর্পোরেশর কাজ হচ্ছে নগরবাসীর সেবা দেয়া। অথচ এখন প্রত্যেক জায়গায় নগরবাসী সেবা বঞ্চিত হচ্ছেন।

 

এর মূল কারণ অব্যবস্থাপনা। এখন সময় এসেছে এহেন ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসার। তিনি আজ রোববার বেলা সাড়ে ৫টায় নগরীর লালদীঘি পাড় পরিদর্শনকালে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

 

Manual1 Ad Code

তিনি বলেন এক সময় বিকাল হলেই লালদিঘীতে মানুষের ঢল নামতো। লালদিঘীর সৌন্দর্য্যের পাশাপাশি বিপুল সংখ্যক নরনারী প্রতিদিন হাটাহাটি করতে আসতো এখানে। সময়ের ব্যবধানে লালদিঘীটি এখন জনসাধারনের চলাচলের অযোগ্য হয়ে উঠেছে।

Manual1 Ad Code

 

চসিকের আটজন মালী থাকা সত্বেও অপরিস্কার এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক সুজন।তিনি কাল থেকেই লালদীঘির রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিতদের কর্মবন্টনের জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।

 

Manual7 Ad Code

তিনি দ্রুত সময়ের মধ্যে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন। এছাড়া লালদিঘীকে সংস্কার করে নান্দনিক রূপে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে বলে জানান। পরে প্রশাসক হযরত আমানত শাহ (র.) মাজারস্থ বদর পুকুর পরিদর্শন করেন। বদর পুকুরের ঐতিহ্য রক্ষায় এটিকে টিকিয়ে রাখতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বদর পুকুরের পানি পরিস্কার ও চলাচল রাস্তা সৃষ্ট জটিলতা নিরসনে ওয়ারিশদেরকে সাথে নিয়ে বৈঠকের উদ্যোগ নেয়ার কথা জানান প্রশাসক।

 

Manual7 Ad Code

এ সময় স্থপতি আশিক ইমরান, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ওমর আবদুল্লাহ, মহিউদ্দিন শাহ, জানে আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।