

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা পাইপ এন্ড সেনেটারী শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শেরেবাংলা সড়ক পাইপ এন্ড সেনেটারী শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভা অনুষ্ঠানে জেলা পাইপ এন্ড সেনেটারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন হোসেন মিঠুন'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খান জাহান আলী।
অনুষ্ঠানে জেলা পাইপ এন্ড সেনেটারী শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দরা একে অপরের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।