আবদুল্লাহ আল মামুন,মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোর সদরের শেখহাটি শিল্প এলাকার রাস্তায় বৃষ্টির পানিতে হাঁটু পানি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বৃষ্টি হলেই রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ,অন্য পথে চলাচল করতে হয় স্থানীয় এলাকাবাসির।
স্থানীয় চায়ের দোকানে গেলে তারা বলেন রাস্তায় পানি থাকায় আমার খরিদ্দার রা অন্য দোকানে চলে যায়। তাতে আমাদের কেনাবেচা কমেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় আসলেই রাস্তায় পানি থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন,একটা শিল্প এলাকার রাস্তা যদি এমন হয় তাহলে দুঃখজনক ভাবে বলতে হয় এটা আমাদের চরম দুর্ভাগ্য।
এবিষয়ে এলাকার জনগণ রাস্তা টি উঁচু এবং পাকা করার দাবি জানান সরকারের নিকট।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।