সুলতান আল একরাম.ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা বাজার থেকে গাঁজাসহ শাকিল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল হোসেন যশোরের চৌগাছা উপজেলার ইলিশমারী গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোটচাঁদপুর এলাকা দিয়ে মাদক পাচার করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় অভিযান চালিয়ে ৮৪০ গ্রাম গাঁজাসহ শাকিলকে আটক করা হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।