

মনির সরকারঃ- হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
তিনি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে বলেন,যতটুকু জেনেছি বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান একজন জনবান্ধব চেয়ারম্যান ছিলেন।
তার মৃত্যুতে উপজেলাবাসী একজন জনদরদি নেতা কে হারালেন। উল্লেখ্য সোমবার বিকালে ঢাকা-সিলেট মহা সড়কের মাধবপুর নোয়াপাড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ ৪জন নিহত হন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।