আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগদান করছেন সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম-সেবা। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিএমপির ৩০তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।গত সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে সালেহ মোহাম্মদ তানভীরকে সিএমপির কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।
এদিকে কর্মস্থলে যোগ দিলে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমনো বেগম বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারশেন) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম-পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।