সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে মামুন মিয়া (১৫) নামে এক কিশোর বাস ড্রাইভারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ড্রাইভিং করার মত নির্ধারিত বয়স না হলেও সে ড্রাইভিং করছে দেখে তাকে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। ড্রাইভার মামুন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামের চান্নু মিয়ার ছেলে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের অতিরিক্ত কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঐ কিশোর শহরের মুজিব চত্বর থেকে আরাপপুর গামী একটি বাস এলোমেলো ভাবে চালিয়ে যাওয়ার পথে তার চোখে পড়ে। এসময় তিনি সাথে থাকা সহযোগীদের বাসটি থামাতে বলেন।
ম্যাজিস্ট্রেট বলেন, এরপর তার ড্রাইভিং করা বয়স যাচাই করে ড্রাইভিং করার বয়স না হলেও শহরের মধ্যে এলোমেলো গাড়ি চালানোর অপরাধে তাকে নগদ এক হাজার টাকা জরিমানা করে পরবর্তীতে এ ধরনের অপরাধ না করার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।