সোহেল মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য,শ্যামার গাঁও গ্রামের নিয়ামত উল্ল্যার পুত্র মহিউদ্দিন অরুপে মখন মিয়া মেম্বার (৫০) শনিবার সন্ধায় বিষপানে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,(৫) সেপ্টেম্বর শনিবার সকালে জমিতে ব্যবহারের (কীটনাশক) ও ইঁদুর মারার বিষ পান করে মখন মিয়া।
বিষটি পরিবারের সদস্যদের নজরে এলে তাকে সিলেট এমএজি উসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসী জানায় লাফার্জ বেল্ট পুরার মামলার আসামী ছিলেন তিনি। নির্দোশ থাকার পরও বারবার হয়রানী করা হতো তাকে।
হয়রানী থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেঁচে নেন মখন মিয়া মেম্বার।
দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ নাজির আলম মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।