মোঃ সিরাজুল হক রাজু, বরিশাল থেকেঃ-
বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সমাজসেবা অধিদফতর’র আয়োজনে সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিজিরা এলাকায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রর সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর জাবির আহমেদসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন সেখানে থাকা মেয়েদের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।