সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম জানায়, করোনা সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এসময় সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ জনকে ২২’শ টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।