রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার পাম্প মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবু হানিফা।
সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদাকাত হোসেন সাজু, যুবদল সভাপতি মোঃ আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন চৌধুরী,যুবনেতা রুহুল আমিন জিয়া,ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সাদ্দাম,আতিকুর রহমান আতিক প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।