জায়েদ আহমেদ,কমলগঞ্জ প্রতিনিধিঃ-
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে "নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষের বাংলাদেশ" এই স্লোগান কে সামনে রেখে ২০১৯-২০২০ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্ট -২ এর আওতায় সিআইডি সমিতির মাধ্যমে সেচ মেশিন বিতরণ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি,প্রথমিক শিক্ষা অফিসার, কমলগঞ্জ থানা ওসি তদন্ত, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ যুবলীগ ও সাংবাদিক বৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।