
ভীতু চোর বাবু
জলি ফাতেমা রোখসানা
ভীতু চোর বাবু যদি শোনে মেঘের ডাক।
তড়িঘড়ি সে লাগায় ঘরের হাক।
চক্ষু-বুজে জড়সড়,খাটের নিচেই বসে।
বাঁচাও মোরে কালি ঠাকুর,খাটের পা' টি ধরে।
মৃত্যু ভয়ে চড়ে না গাড়ি,যায়না সে বৃক্ষের নিচে।
পথে চলে না শেয়াল - বেজিতে, যদি কামড়ায় পিছে। হঠাৎ করে যাবে সে ভোজের আর্কষনে।
সে সময় চমকে ওঠে, বাটনা- বাটার ঘর্ষনে।
একটু হলে চোখের আড়াল।
হয় যেন সে পুষি বিড়াল।
হঠাৎ করে পড়লো সে,ঘরে ঢুকে।
লোভী - পেটুক চাটনি দেখে,আনাগোনা করে।
চাটনি খেয়ে ভয়ে কাতর,আলুক- ফালুক করে।
চুরি করে চাটনি খাওয়ার,ফলটা দেখায় তবে।
এই বলে চোর - বেচারার,মারলো লাঠি সবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।