সিলেটের তেলিবাজার বাইপাসের মোল্লার গাও এ এম্বুলেন্স ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ
এম আব্দুল করিম সিলেট জেলা প্রতিনিধিঃ
সড়কে মৃত্যুর মিছিল যেন থামতেই চাচ্ছে না। প্রতিদিন অসংখ্য তাজা প্রাণ কেড়ে নিচ্ছে বাংলাদেশের পিচ ডালা কালো রোড। এতে কেউ হারাচ্ছে তার প্রিয় স্বজন আর কেউ বা চিরতরে পঙ্গুত্বকে বরন করে নিচ্ছে।
আজ ২৬/০৮/২০২০ ইং বুধবার বিকেল অনুঃ ৫ ঘটি কার সময় তেলিবাজার বাইপাস রোডের মোল্লার গাও এলাকায় মৌলভীবাজার গামী একটি এম্বুলেন্সের সাথে একটি পিক-আপের প্রায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত হয়েছেন কুলাউড়া আইন হসপিটালের এম্বুলেন্স চালক মোঃ মহিবুল (৩২)। এম্বুলেন্সে থাকা এই চক্ষু হাসপাতালের ডাঃ গোবিন্দ দাস এ প্রতিবেদকের কাছে জানান যে, সিলেটের তেলিবাজার বাইপাস হয়ে মৌলভীবাজারের কুলাউড়া যাওয়ার পথে হঠাৎ করেই বিপরীত মুখি একটি পিক-আপ অভারটেক করতে চাইলে এ দূর্ঘটনার সৃষ্টি হয়। প্রাথমিক চিকিৎসা সেবা দিতে আহত এম্বুলেন্সের ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ঘটনার সাথে সাথেই সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ডিউটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং স্থানীয় জনতার সাহায্যে পিক-আপটি আটক করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।