১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কিশোরী ধর্ষণ মামলায় রূপগঞ্জের মিঠুর যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড

প্রকাশিত আগস্ট ২৬, ২০২০
কিশোরী ধর্ষণ মামলায় রূপগঞ্জের মিঠুর যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড

Manual4 Ad Code

কিশোরী ধর্ষণ মামলায় রূপগঞ্জের মিঠুর যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড

 

Manual7 Ad Code

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ধর্ষক হলেন মিঠু(৩০)। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বাদল কুষ্ণ রায় ও বিশ্বজিৎ কুমার রায় জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৫৫৪/১৯ মামলাটির রায়ে আদালত আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। পাশাপাশি তাকে ২ লাখ টাকা অর্থ দন্ডও প্রদান করেছেন। তবে অভিযুক্ত আসামী মিঠু বর্তমানে পলাতক রয়েছে। মামলার বাদী ভুক্তভোগীর পিতা বলেন, আমি এ রায়ে সন্তুষ্ট। কিন্তু মিঠুকে দ্রুত গ্রেফতার করে সাজা কার্যকর করতে হবে। সে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার পেয়েছে। উল্লেখ্য ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করে মিঠু। পরবর্তীতে তার পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।