মোঃ রুহুল আমিন স্টাফ রিপোর্টার,(নীলফামারী):
নীলফামারীর ডিমলা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন।
গত রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় প্রেস ক্লাব'র অফিস কক্ষে ডিমলা উপজেলা প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন'র সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রাইভেট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ডিমলা প্রেস ক্লাব'র সভাপতি সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উক্ত আলোচনা সভায় প্রাইভেট শিক্ষকদের বর্তমান অবস্থা, গঠনতন্ত্র,গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কিভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রাইভেট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন'র সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন'র সভাপতি জুয়েল রানা।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন'র সহ সভাপতি জনাব আরিফুল ইসলাম আরিফ ও সাংগঠনিক সম্পাদক অচিন্ত্য কুমার রায়।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অ্যাসোসিয়েশন'র কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আশিকুর রহমান সহো সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।