১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

হরিণাকু-ুতে মোটরসাইকেল আরোহী নারী নিহত

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২০
হরিণাকু-ুতে মোটরসাইকেল আরোহী নারী নিহত

Manual5 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

 

ঝিনাইদহের হরিণাকু-ুতে লাটাহাম্বা (স্থানীয় ইঞ্জিনচালিত বালি ও মাটি টানা গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিল্পী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

 

সোমবার (২৪ আগস্ট) বেলা ১২ টার দিকে শহরতলির ফলসি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী খাতুন উপজেলার ফতেপুর গ্রামের মৃত বজলুর রহমানের মেয়ে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

নিহতের ভাই স্কুল শিক্ষক আব্দুল মান্নান জানান, তার বোন সোমবার সকালে আমাদের বাড়ি থেকে ছেলে শিশিরের সাথে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি একই উপজেলার বিন্নি গ্রামে ফিরছিলেন।

 

তারা ফলসি গ্রামে পৌছালে ইঞ্জিনচালিত লাটা হাম্বারের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিল্পী খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন।

 

স্থানীয়রা শিল্পীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ আশরাফুল ইসলাম জানান, নিহতের মাথায় প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতে পথেই তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

হরিণাকু-ু থানার ওসি মোঃ আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।