মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশী রিভলভার, গুলি ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (১৮/৭) ভোরে উপজেলার ধরাভাঙ্গা থেকে আটক করে র্যাব-১৪। আটককৃতরা হচ্ছে ওই গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু(৩৬), কাশেম মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (১৯) ও স্বপন মিয়ার ছেলে মোঃ সাদেক ওরফে অপু (২২)।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এই তথ্য জানান।
অভিযানে ড্রাম বাবুর বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।