নার্গীস ইসলাম,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের বদরগঞ্জ উপজেলার ৭নং গোপীনাথপুর ইউনিয়নের পাকা রাস্তার দু’ধারে ৩৫ হাজার চারাগাছ লাগিয়েছেন ১০১ জন তরুেণর একটি সংগঠন। রাস্তার দু’ধারে লাগানো চারা গাছের পরিচর্যা করতে দেখা যায় তরুণের দলকে।
কেউ চারাগাছকে খুটির সাথে বেঁধে দিচ্ছেন, কেউ চারা গাছের গোড়ায় মাটি লাগিয়ে দিচ্ছেন কেউ বা আবার চারাগাছ লাগাতে ব্যস্ত।
রংপুরের বদরগঞ্জ উপজেলার ৭নং গোপীনাথপুর ইউনিয়নের পাকা রাস্তার দু’ধারে দেখা যায় এ যুবকদের। খানিকটা এগিয়ে গিয়ে কথা হয় ‘মুচিরহাট সিনিয়র ইয়াং স্টার ক্লাবে’র সভাপতি আবুল কালাম আজাদের সাথে।
জানা যায়, এলাকার ১০১ জন তরুণের সেবামূলক কর্মকান্ডের কথা।
পরিবেশ রক্ষায় ৩৫ হাজার চারাগাছ ইতোমধ্যেই লাগিয়েছেন তাঁরা। তাঁদের লাগানো এই চারাগাছগুলো বড় হয়ে ২০ কিলোমিটারের পথচারিকে ছাঁয়া ও বাতাস দিবে।
গোপীনাথপুর ইউপি কার্যালয় থেকে শালবাড়ি পর্যন্ত ৪ কিলো রাস্তায় লাগিয়েছেন ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ। ইউপি কার্যালয় থেকে বালাডাঙ্গাহাট পর্যন্ত ৩ কিলো এবং বোর্ডেরহাট সরকারপাড়া থেকে সরদারপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে চারাগাছ লাগিয়েছেন মুচিরহাট সিনিয়র ইয়াং স্টার ক্লাবের বৃক্ষপ্রেমী তরুণরা।
তাছাড়াও চৌধুরীপাড়া থেকে শনশনির তল পর্যন্ত ৬ কিলো রাস্তায় বৃক্ষরোপণের অনুমোদন নিয়েছে ১০১ জন সদস্যের সংগঠনটি।
শুধু বৃক্ষে বন্দি না থেকে গন্ডি পেরিয়ে সমাজের সেবায় বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃতি ছাপিয়েছেন সংগঠনটি। অসহায় কিংবা গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে আর্থিকভাবে সহযোগিতা করে চলছে মুচিরহাট সিনিয়র ইয়াং স্টার ক্লাব।
আবার স্থানীয় গরিব মেয়েদের বিয়ের ব্যাপারে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা সংগঠনটির কাজ। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসা সেবায় সংগঠনটি বিভিন্নভাবে সহযোগিতা করে।
বৃক্ষ রোপণের বিষয়ে ক্লাবটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গাছের দেওয়া অক্সিজেন নিয়ে আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি। তাই আমাকে বাঁচতে হলে গাছকে বাঁচাতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
আমরা ৪০ হাজার চারাগাছ লাগানোর লক্ষ্যে চলতি বছরের ২০ জুন কাজ শুরু করি। ইতোমধ্যে ৩৫ হাজার গাছ লাগাতে আল্লাহ তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ বাকি ৫ হাজার লাগাতে সক্ষম হবো।
ক্লাবটির সাধারণ সম্পাদক এনামুল কবীর মানিক জানান, ২০০৭ সালে এক ঝাক উদ্যোগী তরুণের সমাজ প্রেমী চেতনায় গড়ে ওঠে মুচিরহাট সিনিয়র ইয়াং স্টার ক্লাব। বর্তমানে ১০১ জন সদস্য নিয়ে চলছে ক্লাবটি। সমাজ সেবায় ভুমিকা রাখায় বিভিন্ন মহলে প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন এই ক্লাবটি।
৭নং গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন সেভেটি জানান, গাছ মানুষের বন্ধু আর গাছ লাগানো নিশ্চয়ই একটি ভালো কাজ।
মুচিরহাট সিনিয়র ইয়াং স্টার ক্লাবের কাজগুলো আমি দেখি, ভালো লাগে। তারা আমাকে মাঝেমাঝে ডাকে আমি আসি। কিছু থাক আর না থাক শুধু ইচ্ছা থাকলেই দেশ ও সমাজের সেবা করা যায়, তা এই ১০১ জন তরুণের কর্মকান্ডে প্রমাণ পাওয়া যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।