মোঃ জাকির হোসেন,মাধবপুর থেকেঃ-
হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর থেকে ইয়াবা ও দুইটি এপাসি মোটরসাইকেলসহ সহোদর দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, শুক্রবার(২১ আগস্ট) বিকালে ধর্মঘর বিওপির নায়েক মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে।
মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯৬ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর পাকা রাস্তার মোড় নামক স্থান হতে ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার দুই পুত্র মোঃ রুবেল মিয়া (২৬) এবং মোঃ সাগর মিয়া (২১) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ টি এপাসি মোটর সাইকেলসহ আটক করা হয়। আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।