মোঃ আলাউদ্দিন,লালমোহন প্রতিনিধি :-
টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে লালমোহন উত্তর বাজার। অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে স্থানীয়দের। থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
লালমোহন উত্তর বাজার এলাকার বাসিন্দা কামাল হাসান বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে।
বাজারের পাশের খালের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় লালমোহন উত্তর বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগ বেড়ে গেছে আমাদের।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।