বিশেষ প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন দেউলার আনোয়ারের স্ত্রী সুমি বেগম (৩৭ ) নামের গৃহবধূ’র গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দেউলা বড়পাতা দর্জি বাড়ী ৪নং ওয়ার্ড থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
সুমি বেগমের গলাকাটা লাশটি তার স্বামীর ঘরের বাথরুমের পিছন হতে উদ্ধার করা হয়।
এ খবর পেয়ে বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল আমিন বিপিএম,বোরহানউদ্দিন ও লালমোহন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ঘটনাস্থলে যান। কি কারনে এ হত্যা কান্ড হয়েছে তা তদন্তের কাজ করতেছে পুলিশ।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল আমিন বলেন, ঘটনাস্থলে রয়েছি। হত্যার প্রকৃত কারণ এখনও বলা যাচ্ছে না। তবে হত্যার কারন উদঘাটনের কাজ প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।