১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

কোস্ট গার্ড কর্তৃক মোংলায় ৫০ ড্রাম চোরাই ডিজেল ও ট্রলার আটক

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২০
কোস্ট গার্ড কর্তৃক মোংলায় ৫০ ড্রাম চোরাই ডিজেল ও ট্রলার আটক

Manual1 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

 

বাগেরহাট জেলার  মোংলা উপজেলার পশুর নদীতে অভিযান পরিচালনা করে ট্রলারসহ ৫০ ড্রাম চোরাই ডিজেল আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। গত সোমবার (১৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর।

Manual6 Ad Code

 

কোস্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা গেছে-সোমবার সকাল ১১ টায় মোংলার পশুর নদী সংলগ্ন জোংড়ার খাল এলাকায় নিয়মিত টহল দানের সময় তেলের  ড্রাম ভর্তি একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।

Manual5 Ad Code

 

বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই ট্রলারে থাকা লোকজনকে হ্যান্ড মাইক দিয়ে ট্রলার থামানোর নির্দেশ দেয় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ড সদস্যদের দেখে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায় ওই ট্রলারে থাকা লোকজন। পরে ট্রলারে তল্লাশী করে ৫০ ড্রাম চোরাই ডিজেল জব্দ করা হয়।

 

Manual6 Ad Code

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডিজেল  পাচারকারীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। জব্দকৃত ট্রলার ও চোরাই  ডিজেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।

 

Manual8 Ad Code

এদিকে কোস্টগার্ডের অভিযানে আটক ট্রলার ভর্তি ৫০ ড্রাম ডিজেল রাতেই থানায় স্থানান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে মোংলা থানা পুলিশ।