মোঃ বাবলু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ-
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর এই বছরে দিনটি হাজির হয়েছে ভিন্ন এক আবহে। বছরজুড়ে জন্মশতবর্ষের নানা আয়োজনের মধ্যে এই শোক দিবস পালন ঘিরেও ছিল নানা পরিকল্পনা।
কিন্তু করোনা মহামারির কারণে এবারের শোক দিবসের কর্মসূচি হচ্ছে সীমিত পরিসরে।
জাতির পিতার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর কর্মসূচিও থাকছে না অন্যবারের মতো। তবে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ৪ নং বলুহর ইউনিয়নে ১৮ ই আগস্ট মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, কোটচাঁদপুর উপজেলা ৪ নং বলুহর ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
১৮ ই আগস্ট মঙ্গলবার দুপুর ২ টায় প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । এবং বঙ্গবন্ধুর প্রত্তিকৃতিতে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এবং দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে। কর্মসূচী শেষে অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের, (কোটচাঁদপুর-মহেশপুর) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, পৌর আঃলীগের আহ্বায়ক মোঃ ফারজেল হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পদক মোঃ সামাউল হক লাড্ডু,পৌর আওয়ামীলীগের মহিলানেত্রী মোছাঃ রুবিনা রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ ইয়ারুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, , পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার মোঃ জাফর ইকবাল শান্তি, উপস্তিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা ৪ নং বলুহর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল মতিন, ৩ নং কুশনা ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হান্নন,৩ নং কুশনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন,কোটচাঁদপুর উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শেখ শাহিন উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, আরো উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন শেখ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার হালদার কোটচাঁদপুর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান, সহ সকল সহযোগী অঙ্গসংগনের, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, যুবলীগ,এবং সাধারণ জনগণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪ নং বলুহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম, ও সাধারন সম্পাদক আলহাজ্ব আকিমুল ইসলাম, উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের থানা সদস্য মোঃ নজরুল ইসলাম নজু মেম্বার।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।