৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে জাতীয় শোক দিবস পালন করেছে শ্রমিকলীগ

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০
শ্রীপুরে জাতীয় শোক দিবস পালন করেছে শ্রমিকলীগ

Manual8 Ad Code

গাজীপুর জেলা প্রতিনিধিঃ-

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে শ্রীপুর পৌর শ্রমিকলীগ।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

১৫ আগস্ট (শনিবার) বিকেলে মাওনা চৌরাস্তা কাজী পেট্রোল পাম্প সংলগ্ন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও তার পরিবারের সকলের মাহফেরাত কামনায় দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করে শ্রমিকলীগ।

Manual5 Ad Code

 

শ্রীপুর পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ লিটন ফকিরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মাসুম মিয়ায় সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি, আওয়ামীলীগ নেতা মোঃ আহসান উল্লাহ।

 

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবলীগের সহ -সভাপতি মোঃ কামরুল ইসলাম বিএ, মাওনা আঞ্চলিক শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক কাওসার শেখ কামাল, গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল শেখ, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম রাজিব,বরমী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহব্বায়ক মোঃ মানিক রায়হান, ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রবিউল বিশ্বাস, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সফিক সরকার,

Manual1 Ad Code

 

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা সাইদুর রহমান হিমু, শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি, সহ-সভাপতি রাসেল প্রধান, গাজীপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক বাধন দাস, গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান জামান, পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, হাফিজ মৃধা, মাওনা ট্রাক চালক কল্যান সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লালন মিয়া, আঞ্চলিক শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ, সদস্য রুহুল আমীন, পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা, মাসুদ মুন্সি, সুমন বেপারী, শ্রীপুর পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুম, শ্রমিকলীগ নেতা মোঃ নুরুল আমিন,

 

যুবলীগ নেতা নুর মোহাম্মদ, মনির প্রধান, শ্রমিকলীগ নেতা আল আমিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভার পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।

 

মাওনার জামিয়া মাহমুদিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা আবু সাইদ সুফী হুজুর মোনাজাত পরিচালনা করেন।