রুবেল মিয়াঃ কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রমনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগীতায় (চিলমারী সিডিডিএফ কর্তৃক আয়োজিত রমনা ইউনিয়নে ৮৫ জন অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্যাকেজটি মধ্যে ছিলো, চাল ৪০ কেজি,মসুর ডাল সাড়ে ৪কেজি, ছোলার ডাল সাড়ে ৪ কেজি, চিড়া আড়াই কেজি, সয়াবিন তেল সাড়ে ৪ কেজি, লবণ ১কেজি, চিনি ১ কেজি, সাবান ।
এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার, চিলমারী সিডিডি এফ নির্বাহী পরিচালক মোঃ লুফৎর রহমান প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।