১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনের যুবলীগ সভাপতির লাশ উদ্ধার,এমপি জ্যাকবের শোক

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০
চরফ্যাশনের যুবলীগ সভাপতির লাশ উদ্ধার,এমপি জ্যাকবের শোক

Manual3 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফয়েজ মাহমুদ(৪০)’র লাশ কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করেছে বরিশাল বন্দর নৌ-পুলিশ।

 

রবিবার (১৬আগষ্ট) সকালে বরিশাল কীর্তনখোলা নদীতে ফয়েজ মাহমুদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বরিশাল বন্দর নৌ-পুলিশ লাশ উদ্ধার করে।

 

Manual3 Ad Code

নিহত যুবলীগ সভাপতি মো.ফয়েজ মাহমুদ উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মো. সুলতান আহম্মদের ছেলে।

Manual2 Ad Code

 

চরফ্যাশন উপজেলা যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর মো. জহির রায়হান জানান, গত ১২ আগষ্ট ফয়েজ মাহমুদ বরিশালের কীর্তনখোলা নদী পারাপারের জন্য ট্রলারে উঠেন। ট্রলারের চালক বলেন, ফয়েজ মাহমুদ ট্রলার থেকে নদীতে পরে যায়। পরবর্তীতে নৌ-পুলিশ,ডুবুরি দল অনেক খোজাঁখুজি করে তাকে পাওয়া যায়নি।

 

দীর্ঘ ৫দিন পর আজ রবিবার সকালে তার লাশ কীর্তনখোলা নদীতে ভেসে উঠলে, বরিশাল বন্দর নৌ-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

Manual8 Ad Code

যুবলীগ সভাপতি মো.ফয়েজ মাহমুদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৪, আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপ-মন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Manual3 Ad Code

 

এছাড়া তার মৃত্যুতে চরফ্যাশন উপজেলা যুবলীগ পরিবার গভীরভাবে শোকাহত। যুবলীগের পক্ষ থেকে তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, বাদ আছর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।