ঝিনাইদহ জেলা প্রশাসন এর উদ্দগে জাতীয় শোক দিবস পালিত।
মোঃ বাবলু মিয়া,বিশেষ প্রতিনিধিঃ-
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট শনিবার সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন ঝিনাইদহ জেলা প্রশাসন।
কর্মসূচির আংশ হিসেবে শোক র্যালি তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম, সিভিল সার্জন ডা,সেলিনা বেগম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভা মেয়র জনাব সাইদুল করিম মিন্টু।
এছাড়া জেলা তথ্য অফিসার জনাব আবুবকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বদরুদ্দোজা শুভ ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি এম রায়হান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।