রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম।
গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়ন ৭নং ওয়ার্ডে পাইটাল বড়ি সোহাদিয়া গ্রাম এর স্বনামধন্য ব্যক্তিত্ব,রাছেল মোড়ল।
বরমী ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ৭নং ওয়ার্ডের মেম্বার পদপর্থী আপনাদের আশির্বাদ ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। সৎ চিন্তা ও ত্যাগী মনোভাব আমার সম্বল। সবার চিন্তা চেতনায় ও যোগ্যতার বিচারে যদি রায় পাই, চেষ্টা করবো কৃতজ্ঞ চিত্তে শ্রম সাধনা দিয়ে সুন্দর সমাজ গঠন করব।মেম্বার পদপ্রার্থী রাছেল মোড়ল জনপ্রিয়তার শীর্ষে বরমী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনপ্রিয়তার শীর্ষ রয়েছে। এলাকার মানুষের ভালোবাসায় নিজ গুণে গুণান্বিত তিনি।
সাধারণ মানুষকে আপন করে নিতে পারেন সহজেই। ধনী গরীব নির্বিশেষে সকলেই তার সমান। ছোট বড় সবাইকে ভালোবাসতে পারেন তিনি।
সমাজকে বিনির্মাণ করার যোগ্যতা ও ইচ্ছে দুই টি তার রয়েছে।
একটি আধুনিক ওয়ার্ড গড়ার বড় সাধ তার। সেই লক্ষে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে চলেছেন নীরবে। তিনি তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এক ধাপ এগিয়ে যেতে পারবে।
শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড এর সাধারণ মানুষ সহ- সকলেই দোয়া আর্শীবাদ করছেন তার জন্য।পাইটালবাড়ি সুহাদিয়া গ্রামের এলাকাবাসী জানায়, ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আমাদের প্রিয় নেতা রাছেল মোড়ল।
রিপোর্টার রাকিবুল হাসান কে, বরমী ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের পাইটাসোহাদিয়া গ্রামের এলাকাবাসী জানান রাসেলের অনেক গুণাবলী ও সুনাম রয়েছে যা আমদের মুখে বলে শেষ করতে পারবো না।সে মহামারী করোনাভাইরাস এসময় সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলি।
এ সময় তিনি তার দলের লোকদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়, শুধু তাই নয় আমাদের চোঁখের দেখা গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
এমনকি তিনি,মসজিদে এতিম খানায় মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে আসছে ,এলাকাবাসী বলেন তার কাছে কোন মানুষ কোন বিষয় নিয়ে গেলে আজ পর্যন্ত তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেনি,বরমী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পাইটালবাড়ি সোহাদিয়া গ্রামের মেম্বার পদপ্রার্থী রাসেল মোড়ল বলেন।
এই ভয়াবহ পরিস্থিতিতে মহামারী করোনাভাইরাস এর সময় আমি আমার নিজ অর্থায়নে আমার সাধ্য মত ত্রাণ বিতরণ করছি এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে আমি ঈদ সামগ্রী উপহার পৌঁছে দিয়েছি, এবং আর্থিক সহযোগিতা করেছি,
আসুন আমরা সবাই মিলে একসাথে সেই সুন্দর ভবিষ্যত রচনা করি, আপনার একটি সঠিক সিদ্ধান্তই এনে দিতে পারে একটি সুন্দর ও নিরাপদ সমাজ যা আপনার, আমার ও সকলের কাম্য।
আপনাদের সকলের সু-স্বাস্থ্য, সুখী-সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।