সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১ শিশু, ৫ নারীসহ ৭জনকে আটক করেছে বিজিবি।
বৃহষ্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চয়ন বিশ্বাস (২০), প্রিয়াংশা বিশ্বাস (১৮), রিমু বিশ্বাস (০৩),রুনু বিশ্বাস (৩৫), মিনতী বিশ্বাস (৩০), নমিতা রায় (৩২) এবং সুমি আাক্তার (২৫)। সকলের বাড়ি গোপালগঞ্জ উপজেলার ডোমরাশুর ও বাগেরহাটের নলবুয়িনা গ্রামে।
খাশিলপুর ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬১/১০৫ নেপা মাঠ হতে এই ৭ জনকে আটক করা হয়। এ ব্যপারে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ১৯৭৩ এর ১১(১)/(গ) ধারায় মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে । যার নং ১৮।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।