আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
কক্সবাজার শহরের বাহারছড়ার মাদক সম্রাট মো. আলীকে (৪৬) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
আজ বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে শহরের পশ্চিম বাহারছড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আলী শহরের পশ্চিম বাহার ছড়া এলাকার মৃত ফজল করিম প্রকাশ আলীর বাপের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, ‘গ্রেফতার মো. আলীর বিরুদ্ধে মাদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
স্থানীয়দের অভিযোগ, গ্রেফতার মো. আলী বহু বছর ধরে মাদকের ব্যবসা করে আসছে। এমনকি তার পরিবারের ১০ সদস্যের সকলেই এ পেশার সাথে যুক্ত।
মো. আলী তার বাড়িকে মিনিবার হিসেবে ব্যবহার করে সেখানে রাত-দিন নিয়মিত মদ ও ইয়াবা সেবনকারীদের আসর বসাতো। একই অভিযোগে পুলিশ কিছুদিন আগে মো. আলীর ছোট ভাই কেরামত আলীকেও গ্রেফতার করে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।