রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামে চিলমারীতে অতিদরিদ্র, বিধবা,ও প্রতিবন্ধীদের ব্যাক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে রমনা ও থানাহাট ইউনিয়নের ৪৫ জন অতি দরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো ,৫ কেজি চাল, ১কেজি মশুর ডাল, ১লিঃ তীর তেল, ৫০০গ্রাম ফ্রেশ লবন, ২টি সাবান(কাপড় কাঁচা, গোসল), ৫প্যাকেট ওআরএস স্যালাইন, এবং ৫ প্যাকেট পানি বিশুদ্ধকরণ পাউডার বিতরন করেন ঢাকাস্থ "চেইঞ্জমেকার কর্পোরেশন এন্ড কনসালটেন্সি লিঃ (সিএমসিসিএল) ।
এসময় উপস্থিত ছিলেন,সিএমসিসিএল এর সদস্য ডাঃ জ্যোতির্ময় রায় (এমবিবিএস), সিডিডি চিলমারীর ফিল্ড কোঅর্ডিনেটর মনিকৃষ্ণ রায় ও ফিল্ড ষ্টাফ বৃন্দ ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।