অভিযোগ ডেস্কঃ- মঙ্গলবার ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াতলা ইউপি শাখার পক্ষ থেকে ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদে রাম মন্দির স্থাপনের অবৈধ অপ প্রয়াস এর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত গোয়াতলা ইউপি শাখার উপদেষ্টা উস্তাদুল আছাতিজা হাফেজ আছির উদ্দিন সাহেব।
উপস্থিত ছিলেন যুব জমিয়ত ধোবাউড়া উপজেলার সভাপতি মুফতি মুন্জুরুল হক সাধারণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন সাহেব।

আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ধোবাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মাদ বেলাল হুসাইন।
আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত গোয়াতলা ইউপি শাখার সভাপতি মুফতি হুমায়ুন কবির, সহ-সভাপতি মাওলানা বালাগুল হুসাইন ও সাধারণ সম্পাদক হাফেজ তরিকুল ইসলাম সহ ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।