জাহিদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি :
বকসিস না দেওয়ায় গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন একমাস বয়সী এক শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় তার মৃত্যুর ঘটনায় রোববার শিশু বিভাগের কনসালটেন্ট ডা. খায়রুন নাহারকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যরা হচ্ছেন- সদস্য সচিব আবাসিক চিকিৎসক ডা.হারুন অর রশিদ ও সদস্য ইএমও ডা. সুমন কুমার প্রামাণিক।
এই তদন্ত কমিটি আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে।
গেল শনিবার দুপুরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে অক্সিজেন দেওয়া হয়।
কিছুক্ষণ পর কর্তব্যরত নার্স রিমা আক্তার, মনিকা রানী ও আয়া রেহেনা আক্তার শিশুটির স্বজনদের কাছে বকসিস চান।
স্বজনরা শিশুটির বাবা মোশারফ হোসেন নামাজ পড়তে গেছেন এসে বকসিস দেবেন, এমন কথা বলেন। কিন্তু এতে তারা আশ^স্ত না হয়ে অক্সিজেন মাস্কটি খুলে দেন। কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় এ তদন্ত কমিটি গঠন করেন জেলা হাসপাতালের তত্বাধায়ক ডাঃ মোঃ নবিউর রহমান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।