২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’ পেলেন প্রতিবন্ধী আব্দুস সালাম

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর’ পেলেন প্রতিবন্ধী আব্দুস সালাম

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

জায়েদ আহমেদ,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্দেশ্বরপুর গ্রামের প্রতিবন্ধী আব্দুস সালাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি ঘর পেছেন দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৯/২০২০ইং অর্থবছরে কাবিটা প্রকল্পের আওতায়।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগে ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি’র প্রচেষ্টায় প্রতিবন্ধী আব্দুস সালামের একটি ঘর তিন লক্ষ টাকা ব্যায়ে পাকা ঘর নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ১নং রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য মাইদুল ইসলাম কাবুল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল আহমেদ তরফদারসহ স্থানীয় এলাকাবাসী।

 

দেশের অর্থনৈতিক উন্নয়নে ও দারিদ্র বিমোচনে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের আশ্রয়ণ- প্রকল্পের আওতায় সারাদেশের গরিব অসহায়দের গৃহ নির্মাণ করে দিচ্ছে। ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় এই ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

Manual1 Ad Code