১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, নতুন আক্রান্ত ২১

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
ঝিনাইদহে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, নতুন আক্রান্ত ২১

Manual7 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক গর্বিত সদস্য এএসআই (সশস্ত্র) দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

Manual3 Ad Code

 

সে যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। মঙ্গলবার নতুন করে জেলায় আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

 

খোজ নিয়ে যানা যায়,করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।

 

Manual3 Ad Code

পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দিবাগত রাতে করোনার সাথে যুদ্ধে হেরে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।

 

Manual2 Ad Code

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

 

করোনায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য এএসআই (সশস্ত্র) দলিল উদ্দিন বিশ্বাসের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)সহ পুলিশ সদস্যবৃন্দ।

Manual3 Ad Code