আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সাংসদ রমেশ চন্দ্র সেন ও তার সহধর্মীনী অঞ্জলি রাণী সেন করোনায় আক্রান্ত হওয়ায় রোগ মুক্তি কামনায় রুহিয়া ডিগ্রি কলেজে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট (সোমবার) সাড়ে ১১ টায় কলেজ হলরুমে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, উপাধ্যক্ষ মজিবর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু সহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী বৃন্দ।
সব শেষে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন রুহিয়া ডিগ্রি কলেজ মসজিদের পেশ ইমাম আবুল কালাম।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।