

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।গ্রামবাংলা গড়ে উঠুক সবুজের সমারোহে । প্রান্তিক পর্যায়ে এই বাণী পৌঁছে দেওয়ার জন্য,
গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছির মোড়ল।নিজ এলাকায় নিজ বাড়ির সামনে বৃক্ষ রোপন করে এবং এলাকাবাসীকে বৃক্ষরোপনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য কার্যক্রম পরিচালনা করেন।
৮ আগস্ট শনিবার বিকাল ৪ টার সময় গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের কাশিজুলি গ্রামে নানান প্রজাতির বৃক্ষ রোপন করে এলাকাবাসীকে গাছ রোপন করতে উৎসাহিত করেন। এবং বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেন।গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছির মোড়ল।তিনি বলেন,
এলাকাবাসী আত্মীয়-স্বজন মিলে বাড়ির সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করি এবং এলাকাবাসীকে বৃক্ষরোপণ করতে আহ্বান জানাই।
তিনি আরো বলেন ,শোকের মাস আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে,
বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন,আমরা সকলে মিলে বৃক্ষ রোপন কর্মসূচিকে সফল করি।এসময় উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন এর স্বনামধন্য ছাত্র নেতা রাহাত আকন্দ আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সুনামধন্য নেতা জাকির হোসেন এবং উপস্থিত ছিলেন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।