
চিরনিদ্রায়
★ গৌরী_পাল ★
অনেকদিন ধরে জেগে আছি আর নয়
এবার ঘুমাবো আমি চিরনিদ্রায়।।
চোখে নেমে এসেছে অন্ধকার
চোখ মেলে তাকানো যে ভার।।
এমনি করেই ছুটির ঘন্টা বাজে পাচ্ছ শুনতে
অস্থির মন আর পারছে না নিজেকে সামলাতে।।
চোখ বুজে আসছে চিরনিদ্রায় শায়িত আমি
জীবন তরীতে ভেসেছি আমি।।
মৃত্যুর অপেক্ষায় থেকেছি কবে আসবে সেই দিন
মন্থর গতিতে সকল অপেক্ষার হবে অবসান।।
তখনই হবে অস্থির মন শান্ত দেহ
থাকবে না কাঁদার মতো মানুষ কেহ।।
গৌরী পাল
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।