খোন্দকার আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ
কোটচাঁদপুরে বঙ্গমাতা শেখ ফজিতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম বাষির্কী পালিত হয়। দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন গুলি ছাড়াও উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় নানা কর্মসূচী গ্রহন করে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।
প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্য মাহবুবুর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।
আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।
আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় থেকে নেয়া প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।