আকাশ কালো মেঘে
রাকিবুল_হাসান_রাকিব
আকাশে কালো মেঘের ভেলা ভাসে।
নীলাকাশের নীড়ে।।
হাওয়ায় হাওয়ায় মেঘের ভেলা দোলে।
দিক দিগন্তে ফিরে।।
কত মানুষ নীলাকাশে তাকিয়ে রবে।
রংধনুর সাত রঙে।।
যখন বিকেল বেলার সময় দেখাদিবে।
মেয়েরা জানালা খোলে।।
একটু গম্ভীর হয়ে কিছুক্ষণ তাকিয়ে।
চোখে কাজল দিবে।।
তারপর ইচ্ছে হলে তার আপন মনে।
রংধনুর রঙে সাজিবে।।
রিমঝিম বৃষ্টি হলে একা গান করবে।
মনের আহ্লাদে মেতে।।
কত মানুষেরা আকাশ কালো দেখে।
একাএকা ভয় পাবে।।
কেউ বর্ষাকাল চলে গেলে আনমনে।
বাহিরে তাকিয়ে রবে।।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।