৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অরন্যরোদন – গৌরী_পাল

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২০
অরন্যরোদন – গৌরী_পাল

Manual3 Ad Code

 

অরন্যরোদন

 

Manual6 Ad Code

কলমে_গৌরী_পাল

 

পৃথিবীতে আজ মহামারী
মানব জাতির ভুলে,
সাঙ্গ হবে ভবের খেলা
বিশ্ব দূষনের ফলে।।

 

দূষনের ফলে দূষণ বাড়ছে
বাড়ছে বায়ুদূষণ কণা,
শ্বাসরুদ্ধ হয়ে মরছে মানুষ
যেন সাপের বিষাক্ত ফণা।।

 

বোমা বিস্ফোরণের ধোঁয়ায়
আকাশ ঢাকছে কালো মেঘে,
অক্সিজেনের গতি বেগ
নামছে প্রতি ধাপে ধাপে।।

 

Manual3 Ad Code

প্রখর রোদে গলছে বরফ
ভরছে সাগরের জল,
শিঘ্রই পৃথিবী ধংস হবে
শেষ হবে এই ধরাতল ।।

Manual8 Ad Code

 

সময় থাকতে গাছ লাগাতে
সবাই মিলে সঙ্ঘবদ্ধ হও,
মহামারীর হাত থেকে পৃথিবী বাঁচাতে
একত্রিত হয়ে শপথ লও।।

 

লাগাও গাছ , বাঁচাও সবুজ
ঘোচাও হিংসার লেশ,
পৃথিবী সবুজ হলেই
বাঁচবে এ পরিবেশ ।।

Manual4 Ad Code