২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

দামুড়হুদার নাটুদাহে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২০
দামুড়হুদার নাটুদাহে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

চুয়াডাঙ্গা প্রতিনিধি: পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষে দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

Manual6 Ad Code

মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে গতকাল বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুর ১ টার দিকে নাটুদাহ ইউনিয়নে এই কার্যক্রম শুরু করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার আয়োজনে নাটুদাহ ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আবু রাসেল ( সার্কেল) দামুড়হুদা।

 

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার– এই স্লোগান সামনে রেখে পুলিশ মানুষের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদা কাজ করে যাচ্ছে।

 

এলাকা থেকে সকল প্রকারের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল প্রকারের অন্যায় দূর্নীতি নিমূর্লে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল এ সময় সকল অপরাধীকে সতর্ক করে দিয়ে সমাজ বিরোধী কাজ থেকে বিরত থাকার আহবান জানান। তিনি আরো বলেন, আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ জনগণের বন্ধু। আপনারা আমাদের সাহায্য না করলে আমাদের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

Manual6 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সকল ইউপি সদস্য, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, ইউপি সচিব রায়হান মাহমুদ, স্থানীয় জনগন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন নাটুদাহ ফাঁড়ির আইসি এসআই মোঃ পলাশ পারভেজ।