মু,ইসমাইল হোসাইন (রনি),জেলা প্রতিনিধি লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু করেনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে গত কয়েক দিন যাবত জ্বরে আক্রান্ত থাকলেও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন । রবিবার (২৭ জুলাই) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
এর আগে সালাহ উদ্দিন টিপুর পিতা লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের করোনায় আক্রান্ত হন।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু- করোনা পরিস্থির শুরু থেকে এখন পর্যন্ত জেলায় করোনা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও দুস্থদের মাঝ ত্রণ বিতরণ করে আসছেন।
দেশের এই ক্রান্তিলগ্নে করোনার ভয়াবহ পরিস্থিতির শুরু থেকে জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
দিঘলী ইউনিয়ন যুবলীগ করোনা আক্রান্ত লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ।
এসময় উপস্থিত ছিলেন ,দিঘলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন মন্জু মেম্বার. যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান বাবু . হুমায়েন কবির সহ যুবলীগের নেএীবৃন্দ ।
এসময় মনোয়ার হোসেন মন্জু বলেন , করুনাময় আল্লাহর নামে শুরু করিলাম লক্ষ্মীপুর জেলা যুবলীগের সফল সভাপতি উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান প্রিয় নেতা প্রিয় ভাই প্রিয় অভিভাবক সালাউদ্দিন টিপু ভাইর সাথে সোমবার মাগরিব বাদ ঈদ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করি এই সাক্ষাতে আমরা ১৩নং দিঘলী ইউনিয়ন যুবলীগ গর্বিত ও আনন্দিত , অবশেষে প্রিয় ভাইয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করি আল্লাহ যেনো সবসময় পরিপূর্ণ সুস্থতা দান করেন ??
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।