সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকশ অভিযানে ফেন্সিডিল সহ মিঠু (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মিঠু জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত শাহাবুলের ছেলে।
সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার জেলেপুতা ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ডিবি ওসি আনোয়ার হোসেন বলেন, মহেশপুরে মাদক চুরা চালানের উদ্দেশ্যে জেলেপুতা নামক স্থানের ব্রিজের কাছে একজন লোক অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচায়ের জন্য উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়।
এসময় জেলেপুতা ব্রিজের কাছে অবস্থানরত মোঃ মিঠু'র কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৮৩ (তিরাশি) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আসামির নামে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।