৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাউফলে মটর সাইকেল দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
বাউফলে মটর সাইকেল দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

টি আই অশ্রু,জেলা প্রতিনিধি পটুয়াখালী:-

পটুয়াখালীর বাউফল টু বগা মহাসড়কের ভুবনশা গ্রেজ মটর সাইকেল দুর্ঘটনায় ভববতি রাণী (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছে।

 

সোমবার (০৩ আগষ্ট) সকাল ছয়টার সময় দুর্ঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়ানের গোসিঙ্গা গ্রামের মৃত ভুবন বৈরাগীর সহধর্মিণী ছিলেন ꫰

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ভববতি রাণী সড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় একটি চলন্ত মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

 

স্থানীয় লোকজন মটর সাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে꫰

 

নাম না বলা শর্তে একজন জানান, কিছু টাকার বিনিময়ে রফাদফা হয়েছে ꫰ যাতে করে থানায় কোনও অভিযোগ দেয়নি ꫰

 

Manual4 Ad Code

এবিষয়ে বাউফল থানার তদন্ত ওসি আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হলেও কোন অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেয়া হয়নি।