রকিবুল ইসলাম,গোপালগঞ্জঃ-
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য দেব দুলাল বসু পল্টু।
সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার রামনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দেব দুলাল বসুর পক্ষে ২ শতাধিক প্যাকেট শুকনো খাবার পৌছে দেন কাজী মন্টু কলেজের প্রভাষক চয়ন বিশ্বাস।
এসময় অনিমেষ বিশ্বাস, উজ্বল সরকার, অনুপ
হালদার, সম্পদ বাড়ৈ, লিমন হালদার, আবু হুরাইয়া শেখসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের রামনগর,কাফুলাবাড়ী ও শিমুলবাড়ি গ্রামের ৩ শতাধিক মানুষ বন্যায় পানিবন্ধি হয়ে পড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।