প্রথম_দেখা
কলমে_গৌরী_পাল
যে দিন তোমাকে প্রথম দেখেছি,
সে দিন থেকেই হৃদয়ের মাঝে,
তোমার ছবি এঁকেছি।
এক নজরে এঁকেছি মনে ..........!
ভালো বাসো কী তুমি আমারে ?
ভালো বেসে তোমায় ,
হারিয়েছি রাতের ঘুম ।
দেখেছি চোখ ভরা হাসি ,
তোমার মায়া ভরা মুখ ।
তুমি আছো বলেই ...............!
ভাবনায় কাটে কতো রাত।
সেদিন শুধু দেখেছি ,
তোমার মায়া ভরা মুখটি।
আমি কোন দিন চাই না ,
তোমার কাছ থেকে মুক্তি ।
তোমার ওই চোখ দুটো ,
মনটা আমার পাগল করে ছিল।
সেই দিন আমার চোখ .............!
প্রথম তোমাকে দেখে ছিল ।
এখন তোমাকে ছাড়া কিছু বুঝি না ,
ভালো বাসা কোন কিছু মানে না।
অপলক নযনে শুধুই চেয়ে থাকি ,
কী অপরূপ তোমার দুটি আঁখি ।
যখন তোমার মাঝে
আমি আমায় দেখি,
তুমি বল হেসে ...............!
এখন কি পাগল হওয়া বাকি ।
পাগল আমি হয়েই আছি ,
বুঝতে কী পারো তুমি....?
আমার হৃদয় তুমি ছাড়া ,
শুধুই যেন শূন্য মরুভূমি ।।

গৌরী পাল
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।